ঘোড়াঘাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

সারা দেশ

ঘোড়াঘাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীব কুমার, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এবং বিআরডিবির আওতাধীন ঘোড়াঘাট ইউসিসির চেয়ারম্যান আব্দুল হামিদ সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads