গ্যাস-বিদ্যুতের বিল দিতে হবে ৩০ জুনের মধ্যেই

ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাস-বিদ্যুতের বিল দিতে হবে ৩০ জুনের মধ্যেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জুন, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল।

আজ বুধবার বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন আস্তে আস্তে (আমরা) স্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং, এ সময় সবার অংশগ্রহণ দরকার।

তিন মাসের বিল একসঙ্গে দেয়াটা তো বার্ডেন (বোঝা) হয়ে যাবে-এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘অবশ্যই বার্ডেন হবে। তবে এজন্য আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে হবে। গ্রাহকদের প্রতিমাসের বিল দেয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সার্চ চার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিলগুলো পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চ চার্জ দেয়া লাগবে।’

নির্ধারিত সময়ের পরেও কেউ যদি বিল দিতে না পারে তাহলে তাদের লাইন কেটে দেয়া হবে কি-না- জানতে চাইলে তিনি বলেন, ‘যে নিয়ম আছে সে নিয়মই প্রয়োগ হবে।’

উল্লেখ্য দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭১,৬৭৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে অনলাইনের মাধ্যমে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাজমা সুলতানা এ তথ্য জানান।

এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১৪৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে এই ৩১৭১ জন রোগী শনাক্ত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads