গোয়ালন্দে অবৈধপথে আসা বিপুল পরিমান মোবাইল উদ্ধার

অবৈধপথে আসা বিপুল পরিমান মোবাইল ফোনসহ পাচারকারী আতিয়ার রহমান

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

গোয়ালন্দে অবৈধপথে আসা বিপুল পরিমান মোবাইল উদ্ধার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ পাচারকারী আতিয়ার রহমান রঞ্জুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর বাজার মূল্য ১৯ লক্ষ ৭২ হাজার টাকা বলে পুলিশের ধারণা।

গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত রঞ্জু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফের নেতৃত্বে পুর্বাশা নামের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালানো হয়। এ সময় ওই পরিবহনে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা মোবাইলগুলোসহ পাচারকারী দলের সদস্য আতিয়ার রহমান রঞ্জুকে আটক করা হয়। একটি কালো রংয়ের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় সে ৭২ টি মোবাইল ফোন নিয়ে যাচ্ছিল। যার কোন কাগজপত্র সে দেখাতে পারেনি।
এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনসহ পুলিশ বিভাগের উর্র্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads