গোলাপগঞ্জে মাদকসহ ২ যুবক গ্রেপ্তার

মাদক দ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামী জামিল আহমদ (৩৫)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

গোলাপগঞ্জে মাদকসহ ২ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০১৯

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত হারুনুর রশিদের ছেলে জামিল আহমদ (৩৫) ও মৃত মর্করম আলীর ছেলে রুপন আহমদ (৩০)। তারা দুজনই গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলী গ্রামের বাসিন্দা।

এসময় তাদের কাছথেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের বিভিন্ন মামলার পলাতক আসামী 

তাদের উভয়কে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads