সারা দেশ

গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ৫ ই আগষ্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯৩ তম জন্ম বার্ষিকী ৮ আগষ্ট ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বিপাশা হোসাইন । প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আঃ হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, আলিনগর স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল প্রমুখ। সবাভ যথাযোগ্য মর্যাদায় দিবস গুলি পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads