গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মার্চ, ২০২১

গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও জাতীয় পতাকা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টায় বধ্যভূমির স্মৃতি স্তম্ভে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে শেখ কামাল ক্রিকেট ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে পুলিশ, আনসার, কারা পুলিশ, রোভার স্কাউটসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন।

এছাড়া উদীচী জেলা সংসদের পক্ষ থেকে পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বর থেকে একটি লাল-সবুজের পতাকা র‌্যালী বের করে। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads