গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে নেতা-কর্মীদের মধ্যে শোক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে নেতা-কর্মীদের মধ্যে শোক

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২০

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আকরামের মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখের জানাযার নামাজ ঘোষেরচর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

অপরদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আকরাম মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে রোগে ভূগছিলেন।

জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট জেলা আওয়ামী লীগ নেতা হাসমত আলী শেখ-এর ছোট ভাই সদর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads