সারা দেশ

গলাচিপায় গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী

  • ''
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২৪

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিরপরাধ, নিরীহ গৃহবধূ মোছা: খাদিজা বেগম হত্যায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল ১১টায় চর বিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজার সড়কে ঘণ্টাব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন করা হয়।

গত ২১ আগস্ট, ২০২৪ খ্রী : তারিখ সকাল আনুমানিক ১০টার সময় স্বামীর বসত ঘরের উত্তর পাশের বারান্দায় খাদিজা বেগম (৩৬) এর গলাকাটা মৃত্যদেহ দেখতে পাওয়া যায়। অজ্ঞাতনামা আসামি করে স্বামী মানিক প্যাদা থানায় মামলা করেন। হত্যাকারী হিসেবে গিয়াস উদ্দীন প্যাদাকে অভিযুক্ত করেছেন নিহতের স্বামী মানিক প্যাদা, সন্তান সহ এলাকাবাসী।

অভিযুক্তদের ধরার বিষয়ে পুলিশের কঠোর ভূমিকা না থাকায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads