রাজনীতি

গণতন্ত্রকে উদ্ধার জনগনের গণতন্ত্র ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলন করতে গিয়ে জীবন দিতে প্রস্তুত--গয়েশ্বর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ জুন, ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিদ্যুৎ খাতে সরকার লুটপাট চালাচ্ছে। বিদ্যুতের দাম ইচ্ছামতো বৃদ্ধি করা হয়েছে। জনগণের কাছ থেকে ঠিকই বিদ্যুতের বিল আদায় করে নেওয়া হচ্ছে হচ্ছে। অথচ জনগণকে প্রয়োজনীয় বিদ্যুৎ দিতে পারছে না সরকার। ইতিমধ্যেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ছোট ছোট বিদ্যুতের প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে। সরকার দেশের মানুষের জন্য বিদ্যুৎ দিতে পারে না অথচ তারা জাতীয় সংসদে বড় আকারের বাজেট পেশ করেছেন। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, দেশের মালিক জনগণ। আমরা জনগণের মালিকানা উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে আন্দোলন করছি। জন্মিলে মৃত্যু আছে। এদেশের গণতন্ত্র কে উদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাই করবো। তিনি আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ও তেলঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সমগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,সাংগঠনিক সম্পাদক ইসা খান, আগানগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদ খান সহ বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ। এসব অনুষ্ঠান থেকে প্রায় কয়েক সহস্রধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এদিকে সকালে জিনজিরাস্থ বিএনপি'র পার্টি অফিসের সামনে পুলিশি বাধার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান পন্ড হয়ে যায় বলে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকমীর্রা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads