আইন-আদালত

খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

গতকাল রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় খালেদা জিয়ার আবেদনটি ২৮ নাম্বারে রাখা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফারুক হোসেন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। এর আগে গত ১৪ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আপিল আবেদন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads