দিনাজপুর প্রতিনিধি:
এ,এস,এম আব্দুর রহিম উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিজ উপজেলায় নিজ ইউনিয়নে চাকুরি করছেন বিধান বহির্ভূতভাবে, প্রতিকার চেয়ে উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ খামারবাড়ি দিনাজপুর, কৃষি মন্ত্রণালয়, সচিবালয়, জেলা প্রশাসক দিনাজপুর, উপজেলা নির্বাহী অফিসার কাহারোল দিনাজপুর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামের মৃত হরিশচন্দ্র রায়ের পুত্র তুষার চন্দ্র রায় ।
লিখিত অভিযোগে জানা গেছে, এ,এস,এম আব্দুর রহিম উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিজ উপজেলায় নিজ ইউনিয়নে চাকুরি করছেন বিধান বহির্ভূতভাবে প্রায় ৮-৯ বছর ধরে। সে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদে চাকুরি করে আসছেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে নিজ উপজেলার নিজ ইউনিয়নে চাকুরি করছেন সকল নিয়মকে তোয়াক্কা না করেই, নিজ বাড়িতে নিজ এলাকায় চাকুরি করার ফলে কৃষকদের সাথে তেমন যোগাযোগ রাখেন না এই কর্মকর্তা। তার নিজের জায়গাজমি জমি নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন তিনি, স্থানীয় কৃষকেরা তাকে কৃষি বিষয়ে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর বা পরামর্শ দেন না। শুধু তাই নয় সকলকে বলে বেড়ান উপরে আমার লোক আছে আমাকে কেহই নিজ গ্রাম এবং ইউনিয়ন এলাকা থেকে সরাতে পারবে না। দীর্ঘদিন নিজ এলাকায় চাকুরি করার ফলে কৃষিতে সঠিক পরামর্শ দেন না তিনি কৃষকদের।
দিনাজপুর কাহারোল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ,এস,এম আব্দুর রহিম এর নিকট আনিত অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি ভিত্তিহীন সঠিক নয় আমি আমার চাকুরির সার্ভিসকালে প্রতিদিন সকাল ৮ টায় অফিসে বের হই সারাদিন কাজ শেষে রাত্রি ৮ টায় বাড়িতে ফিরে আসি, আমার কাছে কৃষকদের কেউ আসলে আমি সঠিক পরামর্শ দিয়ে থাকি। নিজ গ্রামে নিজ ইউনিয়নে কি ভাবে নিয়ম বহির্ভূতভাবে ৮-৯ বছর চাকুরি করছেন প্রশ্নে তিনি এড়িয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





