রাজনীতি

কোন দেশের নিষেধাজ্ঞা মানিনা, আমরা মানি সংবিধানকে: ওবায়দুল কাদের

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:

নিষেধাজ্ঞা করেছে আমেরিকা, ভয় দেখায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোন দেশের নিষেধাজ্ঞা মানিনা, আমরা মানি সংবিধানকে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মঙ্গলবার বিকেলে জিনজিরা বাসরোডে ঢাকা জেলা আওয়ামিলীগ আয়োজিত বিএনপি -জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন,আমদের কেপ্টেন(শেখ হাসিনা) আমেরিকায় আছে, বাংলাদেশে আসলে খেলা হবে। মির্জা ফখরুল ইসলামের চোখে কতো কান্না। সামনে আরও কান্না আছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমা করবে না। মির্জা আব্বাস কিছু মানুষ দেখে চাঁদ রাত স্বপ্ন। আপনাদের স্বপ্ন বেলুনের মতো চুপসে যাবে। নিষেধাঞ্জা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় মির্জা ফখরুল। নিষেধাজ্ঞা দিয়ে কোন লাভ হবে না। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা দিয়ে ফিলিস্তিন, ভ্যানিজুয়েলা ইউক্রেন বন্ধ করতে পারে নি। এসব নিষেধাজ্ঞা কেউ শুনে না। আমেরিকাকে উদ্দেশ্য করে আরও বলেন, ৭১ সালে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেন নি। নিষেধাজ্ঞা আমরা পরওয়া করিনা। আমরা পরওয়া করি সংবিধানকে। এবার ফাইনাল খেলা হবে। কেরানীগঞ্জের মানুষ সংগ্রাম করতে যানে। কেপ্টিন(শেখ হাসিনা) আমেরিকায় আছে। বাংলাদেশে আসলে খেলা হবে। খালেদা জিয়ার আমলে ঘন ঘন লোডশেডিং হতো। খালেদা জিয়ার মুক্তির জন্য ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে। খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিট দাড়াতে পারেনি ফখরুল ইসলাম আলমগীররা। খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতি করছে বেশি।

বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, খেলা হবে জোরদার ভাবে। ফাইনাল খেলার জন্যে রেডি হয়ে যান। আওয়ামীলীগের কর্মীদের বাড়িতে হামলা করলে পাল্টা হামলা করা হবে। কারও কাছে মাথা নতো করে না আওয়ামিলীগ। বিএনপি ঢাকা শহর দখল করতে চায়। নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে। নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পাল্টা নিষেধাজ্ঞা দিবো। আস্তে আস্তে অন্ধকার কেটে যাবে। আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে।

ঢাকা জেলা আওয়ামিলীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক আ,ফ,ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হাজি সাকুর হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন, হাজি ইকবাল হোসেন চেয়ারম্যানসহ প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads