কেরানীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ নভেম্বর, ২০২০

ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘুদের আক্রমণ অগ্নিসংযোগ নারী নির্যাতন ও বাড়ি ঘর লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন, কেরানীগঞ্জ উপজেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি মদন মোহন সরকার বিক্ষোভ সমাবেশ মানববন্ধনে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজন কুমার দাস, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি গোপাল সরকার, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক নিপেন বর্মন, কেরানীগঞ্জ দক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অনুপ বর্মন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখড় চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর প্রচার সম্পাদক নকুল চন্দ্র বর্মন, ভক্ত চন্দ্র বাড়ৈসহ কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সকল সদস্যরা এ সমাবেশে অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সভাপতি মদন মোহন সরকার বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমাদের দেশে সব ধর্মের মানুষ বসবাস করছি।

আমাদের সরকারের নিকট আবেদন যারা দেশের সম্মান ক্ষুন্ন করতে সংখ্যালগুদের বাড়িতে হামলা ভাংচুর ও নারী নির্যাতন করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সে যে দলের বা যে গুষ্টির লোক হয় কেন। আমরা সবাই সকল ধর্মের মানুষ ভাই ভাই এক সমাজে থাকতে চাই। তিনি দিনাজপুর, কুমিল্লার মুরাদনগরের হামলা নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

এ সময় আরো বক্তব্যদেন সাধারণ সম্পাদক এড.সুজন কুমার দাস, গোপাল সরকারসহ অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads