ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন রোহিতপুর একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিক আব্দুল হালিম ও তার স্ত্রী ছেলেসহ তিন জন ডাকাতদের হামলায় আহত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।
মঙ্গলবার শেষ রাতে ইউনিয়নের নতুন সোনাকান্দা কবরস্থান সংলগ্ন আব্দুল হালিমের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতের আক্রমণে বাড়ীর মালিক আব্দুল হালিম(৬০) ও তার স্ত্রী কুলসুম বেগম(৫০),ও বেলায়েত হোসেন (৩৮) মারাত্মকভাবে আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডাকাতির কবলে পড়া পরিবারের সদস্য ইমান আলী (২৮) জানান, গভীর রাতে দিকে প্রায় ১৫/২০ জনের একটি দেশীয় অস্ত্র সজ্জিত দুর্ধর্ষ ডাকাত দল বিল্ডিংয়ের পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার হাত-পা মুখ গামছা দিয়ে বেধে মারধর করে। আমার মা নামাজ পড়তে উঠায় সে ঘটনাটি দেখে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলে ডাকাত দল আমার মাকে মাথায় ও শরীরে আঘাত করে। এতে আমার মার মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায়। এসময় আমার বাবা এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর করে। আমি ও আমার স্ত্রী দৌড়ে একটি রুমে দরজা আটকে দেয়। পরে ডাকাত ডাকাত বলে চিৎকার করি। এবং এলাকাবাসীকে বিষয়টি জানালে তারা হত্যার হুমকি দেয়। এসময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শীত আসার আগেই এমন ঘটনা এলাকাবাসীকে উৎকণ্ঠায় রয়েছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





