কেরানীগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০২০

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের রাস্তার পাশে একটি পরিত্যক্ত আমবাগান থেকে হাত-পা-মুখ বাধা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার ভোরে আম বাগানের পাশে মৃত অবস্থায় জুয়েলকে পড়ে থাকতে দেখে এলাকাকাসী। পরে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা এসে লাশ শানাক্ত করেন। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেধন শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে মর্গে প্রেরন করে।

নিহতের নাম মোঃ জুয়েল (২৩)। এক সন্তানের জনক। নিহত জুয়েল পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত লাখিরচর গ্রামে ভাড়া থাকতো। সে পেশায় একজন অটোরিক্সা চালক। তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার টেগাইট্যা গ্রামের । তার পিতার নাম মোঃ মফিজুল ইসলাম।

নিহত জুয়েলের স্ত্রীর বড় ভাই মো. দিদার হোসেন জানান, জুয়েল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে রাত ১০ টা নাগাদ বাড়ী চলে আসে। কিন্তু জুয়েল বৃহস্পতিবার আর বাড়ি ফিরে নাই। আমরা বিভিন্ন জায়গায় খুঁজে জুয়েলকে না পেয়ে রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করি। এরপর সারা রাত আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। পরে লোকমুখে জানতে পারি নতুন সোনা কান্দা এলঅকায় একটি পরিত্যক্ত আমবাগানে এক যুবকের লাশ পড়ে আছে। এ সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে জুয়েলের লাশ দেখি। পরে পুলিশ লাশ নিয়ে হাসপাতাল মর্গে পাঠায়। আমি আমার ভগ্নিপতির হত্যার বিচার চাই। প্রশাসন যেন সঠিকভাবে তদন্ত করে এর হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাসির দেওয়ার ব্যবস্থা করে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানাধীন নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদ আলম বলেন, বৃহস্পতিবার ভোরে লোকমুখে জানতে পারি নতুন সোনাকান্দা এলাকায় একটি পরিত্যক্ত আমবাগানে এক যুবকের লাশ পড়ে আছে। এ সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করি। পরে তার স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। পরে লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads