কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ থেকে ২২ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর র্যাব দশ এর সদরদপ্তর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান ০২ অক্টোবর সোমবার বিকেলে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর অভিযানিক দল অভিযান পরিচালনা করা হয় । এসময় আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ২২ (বাইশ) বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ রাসেল (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





