আইন-আদালত

কেরানীগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ জুন, ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 
ঢাকার কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আাসামীরা হলেন: ১.মোঃ মনির হোসেন (৩০) ২. মোঃ দেলোয়ার হোসেন (৩৫),৩. শুক্কুর ওরফে জীবন মোল্লা (৪০),৪. মোঃ জাবেদ (২৭),৫.মোঃ মুক্তার হোসেন ওরফে মুক্তার (৩৫)।
আজ ০৮ জুন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, মডেল থানাধীন বলসুতা গ্রামের কৃষক মোঃ আলাউদ্দিন (৪০) এর ৪টি গাভী ও ৩ টি বাছুর গত ৬ নভেম্বর ২০২২ ইং তার গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তার গোয়াল ঘর হইতে সাদা কালো রংয়ের গাভী ও বাছিরটি চোর চক্রের সদস্যরা ট্রাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক আলাউদ্দিন বাদী হয়ে কেরানিগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে পাশের একটি রিক্সার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজে দেখেন কয়েকজন চোর একটি গাভি একটি বাছুর নীল রংয়ের পিকআপে উঠাতে নিয়ে যাচ্ছে। গাভি ও বাছুর টির বাজার মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা বলে তিনি জানান।
তিনি আরো বলেন ঐ রাতে নারায়নগঞ্জের বন্দর থানার টহলরত পুলিশের একটি টিম নবীনগঞ্জ রেললাইন এর যাওয়ার পথে এক ব্যক্তির বাড়ির সামনে পাকা রাস্তা উপর থেকে চুরি হওয়া গাভি ও বাছুর টি একটি নীল রঙের পিকআপ যার রেজি নং মেট্রো ন - ১৩-৯৮২৮ এর পা বাধা বন্দর থানার হেফাজতে নেয়। বাদী সংবাদ পেয়ে বন্দর থানায় যায় এবং তার গাভী ও বাছুর বলে সনাক্ত করে।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় কৃষক আলাউদ্দিন বাদী হয়ে মামলা করেন যার মামলা নং ৩৭, তারিখ ১৩ ১১ ২০২২ইং বন্দর থানার পুলিশ গাভি ও বাছুর বিজ্ঞ আদালতে প্রেরন করলে বাদী বিজ্ঞ আদালত থেকে গাভি ও বাছুর গ্রহণ করেন। এ ঘটনায় আসামীদের গ্রেফতার করতে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে, কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবিরের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনের রশিদের সহযোগিতায় একটি চৌকস টিম এ মামলা আসামিদের ধরতে কার্যক্রম শুরু করে টাঙ্গাইল নারায়ণগঞ্জসহ অত্র থানার আশপাশ থেকে ৫ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এরা একটি আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য । ঈদুল আযহা কে সামনে রেখে দীর্ঘদিন গরু চুরি করে ঈদের বাজারে টার্গেট নিয়ে বেশি দামে বিক্রি আশায় চুরি করে আসছিল। গ্রেফতার আসামীদের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads