যুক্তরাষ্ট্র

কেউ অনুপ্রবেশ করলে সোজা তাকে গুলি করব: কমলা হ্যারিস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: 

বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সোজা তাকে গুলিই করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বেশ হাসতে হাসতেই এ কথা বলেন কমালা। 

অবশ্য কথাটি বলার পরই সতর্ক হয়ে ওঠেন ডেমোক্র্যাটদের নতুন এই প্রেসিডেন্ট প্রার্থী। তিনি বলেন, মন্তব্যটি করা হয়তো তার উচিত হয়নি। বেশ হাস্যরসাত্মকভাবে মজার ছলেই মন্তব্যটি করলেও এ নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপেরা উইনফ্রের একটি সাক্ষাৎকারে মুখ ফসকে কমলা বলে ফেলেন এ কথা।

নিজস্ব সুরক্ষার জন্য কমলা হ্যারিস সবসময় একটি হ্যান্ডগান বহন করেন। যেটির কথা তিনি উল্লেখ করেছিলেন ২০১৯-এ আরও একটি নির্বাচনী প্রচারণাতেও। মূলত ডোনাল্ড ট্রাম্পের ওপর সাম্প্রতিক হামলা চেষ্টার ব্যাপারে এ কথা বলেন তিনি।

খবর: ফক্স নিউজের

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads