কুমিল্লায় বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০২০

কুমিল্লায় বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার নগর শিশু উদ্যানের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম। এখানে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া কর্মসূচি পালন করে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল, কুমিল্লা সামাজিক বন বিভাগ,বিএডিসি কুমিল্লা অঞ্চল এবং বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads