কুমিল্লায় জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

সংগৃহীত ছবি

অপরাধ

কুমিল্লায় জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০২১

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম শাখাওয়াত হোসেন জুয়েল। তার বাড়ী কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের মজুমদারবাড়ী। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়।

এ সময় আসামির কাছে থাকা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

তিনি জানান, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ আলম ঘটনার পরদিন ২৩ নভেম্বর নাঙ্গলকোট গান্দাচি গ্রামে শাখাওয়াত হোসেন জুয়েলের বাড়ীতে রাত যাপন করে। এ সময় শাহ আলম অস্ত্রগুলো জুয়েলের কাছে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অস্ত্র মামলা দায়ের করেন।

পুলিশের ধারণা, কাউন্সিলর সোহেলে ও হরিপদ সাহা হত্যায় এসব অস্ত্রই ব্যবহার হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads