কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আদোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় বিকেল সোয়া ৩ টার দিকে পুলিশের বেরিকেট ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।
এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের কয়েকজনকে এ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠাবো হয়।
ঘটনাস্থলে আছেন অতিরিক্ত ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান। তিনি জানান, আমরা শিক্ষার্থী শান্ত করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।





