কুমিল্লার ফাঁকা রাস্তায় শুনশান নীরবতা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লার ফাঁকা রাস্তায় শুনশান নীরবতা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের নির্দেশে কুমিল্লা নগরীর রাস্তা ছিল ফাঁকা ও অনেকটা জনশূন্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, রাজগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা যায়।

সারাদেশের মত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খাবার ও ওষুধের দোকান ছাড়া কুমিল্লায়ও বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট ও গণপরিবহন। প্রশাসনের কঠোরতার কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে কোথাও লোকজনকে দলবেঁধে চলাচল বা আড্ডায় দেখা যায়নি। তারা সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের নির্দেশ দিচ্ছেন। নির্দেশনা বাস্তবায়নে সিভিল প্রশাসন কে সহায়তায় সেনাবাহিনীর সদস্যরাও মাঠে নেমেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads