সারা দেশ

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ৩ জুন, ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের দুই ডাক্তারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিশু অধিকার সুরক্ষা মঞ্চ, পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। 

সোমবার (৩ জুন) সকাল ১০টায়  কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে অভিযুক্ত দুই চিকিৎসক হলেন, জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক, কান, গলা বিশেষজ্ঞ মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানিস্থসিয়া বিশেষজ্ঞ মো. আবু তাহের মিয়া। 

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাচুর্য হাসান অর্চি, কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, ও শিশুটির চাচা ইফতেখারুল আলম পারভেজ প্রমুখ।এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত শিশুটির বাবা সারোয়ার জাহান উপল, মা আফসারা মুনা, দাদা হোসেন সারোয়ার লিটনসহ শিক্ষার্থীসহ এলাকার শতাধিক মানুষ।

জানা যায়  গত ২৪ এপ্রিল শিশু আফফান অসুস্থ হলে তাকে প্রথমে জেলার মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডে নেন তার মা-বাবা। পরে মেডিল্যাব হেলথ সেন্টারের চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমনের কাছে নেওয়া হয়। চিকিৎসক আফফানকে দেখার পর কয়েকটি পরীক্ষা করাতে বলেন । পরে গত ২৫ এপ্রিল চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও এনেসথেসিয়া চিকিৎসক আবু তাহের মিঞা পরীক্ষার রিপোর্টগুলো দেখে টনসিল ও অ্যাডিনয়েড অপারেশনের পরামর্শ দেন এবং ঐ দিন রাতেই শিশু আফফানের শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে দিতে হয় অক্সিজেন সাপোর্ট। পরে আফফানকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আফফান নিউমোনিয়ায় আক্রান্ত। এই অবস্থায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত ঠিক হয়নি। শিশু আফগান ঢাকা ইউনিভার্সেল মেডিকেলে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মে সন্ধ্যায় মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads