সারা দেশ

কিশোরগঞ্জ হাসপাতালে চালু হল ব্রেস্ট ফিডিং কর্নার

  • ''
  • প্রকাশিত ২৮ মে, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্ট ফিডিং কর্নার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে হাসপাতালের বহির্বিভাগে ব্রেস্ট ফিডিং কর্নারটি চালু করা হয়।

ব্রেস্ট ফিডিং কর্ণারটির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ,বি,এম, তানজিমুল হক মিল্লাত। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্য কর্মচারীগণ।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ,বি,এম, তানজিমুল হক মিল্লাত এর একান্ত প্রচেষ্টা ও আন্তরিকতায়  ব্রেস্ট ফিডিং কর্নার টি স্থাপিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads