কালীগঞ্জে আত্মসমর্পণ করলেন ৪ মাদক ব্যবসায়ী

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জে আত্মসমর্পণ করলেন ৪ মাদক ব্যবসায়ী

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী সভায় স্থানীয় ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আজ রোববার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক এ সভায় তারা আত্মসমর্পন করেন।

এরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের বড়নগর গ্রামের আহসান উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৬), সামসুদ্দিনের ছেলে সাইফুদ্দিন (২২), ভাতগাতী গ্রামের উসুন আলীর ছেলে আব্দুল আজিজ (২৫), চৌড়া নয়াবাড়ি গ্রামের মজিদ সরকারের ছেলে ফারুক সরকার (৩২)।

পৌরসভার ৬নং ওয়ার্ডের মাদক বিরোধী কমিটি আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ।

এ সময় থানার ওসি স্বাভাবিক জীবনে ফিরে আসা ৪ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে বরণ করে নেন। অন্যদের মধ্যে স্থানীয় এলাকাবাসী ও থানার উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads