কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে করোনা পরিস্থিতিতে ভয়াবহ অবস্থায় পড়া নিম্ন আয়ের ৩ হাজার ৬৭৫জন পরিবারের মাঝে সরকারের সহায়তার ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। এবং এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ হাজার ৮০০ পরিবারের মাঝে ওএমএসের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যকম উদ্বোধন করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পৃথক পৃথক ৯টি স্থানে এ ত্রাণ বিতরণ করা হায়।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পরিকল্পনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরে এখন পর্যস্ত সরকার সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসময় উপসিস্থত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, প্রসাশনিক কর্মকর্তা জাহিদুল আলম তাল্লুকদার, কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads