কালিয়াকৈরে যুবলীগের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে, ২০২০

গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে মোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলা শাখার উদ্যোগে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইর বাজার এলাকায় কর্মহীন হয়ে পড়া ৩শ পরিবারের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এস এম আলতার হোসেন,যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার সেলিম আজাদ , কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া,ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন শাহিন,সোহেল রানা ,কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুদ পারভেজ,বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার, ঢালজোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ বি এম ইদ্রিসুর রহমান, ঢালজোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কৃঞ্চ,সাধারণ সম্পাদক মনির হোসেন, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিয়াম মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads