গাজীপুরের কালিয়াকৈরে ২নং চাপাইর ইউপির বড় গোবিন্দপুর এলাকায় গতকাল রাতে নবী হয়রত মোহাম্মদ (সাঃ) এর বংশধর ,হাসান ও হোসেনকে শহিদ কারবালরা হত্যার দৃশ্য যাত্রা গানের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছেন এলাকা বাসি।
অনুষ্ঠানে বেলাল উদ্দীন সভাপত্বিতে, শাহিন ও আরিফ মাস্টারে সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জনাব, মোঃ সাইফুজ্জামান সেতু ।
এ সময় যাত্রা গান উদ্বোধন করেন আলহাজ্ব সামছুল হক পালোয়ান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সাইদুর রহমান ইউপি সদস্য, গোলাম মোস্তফা সাবেক ইউপি সদস্য, হারুন অর রশিদ এ্যাডভোকেট, রশিদ সিকদার, বাবুল সিকদার, সাংবাদিক খোরশেদ আল, আলাল সরকার।
যাত্রা পালায় আলী হোসেনের পরিচালনায় অভিনয় করেন, সেলিম রানা, ফরহাদ,চান মিয়া, হারুন, এছাক, নারী চরিত্রে অভিনয় করেন,পারুল, পুতুল, পপি, আরো অনেকেই।





