সারা দেশ

কালিয়াকৈরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় ২৭৪ বোতল বিদেশী ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের অভিমান সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে  জানতে পারে ফেন্সিডিলের একটি  চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে আসছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার সিঙ্গীমারী এলাকার শ্রী সুকলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৩৫) , একই জেলার হাতিবান্দা থানার পূর্ব সিন্দুর্না এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)।

সংবাদের ভিত্তিতে অভিযানিক দল অত্র ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উত্তর হিজলতলী  শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর পূর্ব পাশে মৃথিলা সাভিসিং সেন্টার এর সামনে ঢাকা টাঙ্গাইল  মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন।

এসময় ২৭৪ বোতল বিদেশী ফেন্সিডিল, একটি ট্রাক, নগদ ১০৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুর র‍্যাব-১  স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads