কালিয়াকৈরে পত্রিকা এজেন্ট হরিপদ বণিকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে পত্রিকা এজেন্ট হরিপদ বণিকের মৃত্যু

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট শ্রী হরিপদ বণিক ওরফে পাগলা (৬০) মৃত্যুবরণ করেছেন। রোববার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

হরিপদ বণিক উপজেলার সুত্রাপুর গ্রামের মৃত কালিপদ বণিকের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। তার বাবা প্রয়াত কালিপদ বণিক ছিলেন কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট। পিতার মৃত্যুর পর হরিপদ বণিক দীর্ঘ চল্লিশ বছর যাবৎ পিতার রেখে যাওয়া পত্রিকা এজেন্ট(বণিক ষ্টোর) দক্ষতার সাথে পরিচালনা করে আসছিলেন।

তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবীর,কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থা কালিয়াকৈর শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধ দেলোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

তার বড় ছেলে তুষার বণিক জানান, তার পিতা হরিপদ বণিক দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও উচ্চ রক্তপাতজনিত রোগে ভুগছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads