গাজীপুরের কালিয়াকৈরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র্যাব উত্তরা- ১। উপজেলার চান্দরা ত্রিমোড় এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তার সদস্যরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে মারুফ বিল্লাহ(২০), চরছোনগাছা এলাকার আবুল কাশেমের ছেলে মোতালেব হোসেন (২৫)।
র্যাব উত্তরা ১ সূত্র জানায়,গাজীপুরের কালিয়াকৈর চান্দরা ত্রিমোড় এলাকায় খ্রিস্টানদের বড় দিন এবং বর্ষ বিদায় উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা এবং জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য চান্দরা এলাকায় আনসুরাল্লাহ বাংলা টিমের সদস্যরা প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র্যাব উত্তরা -১ অভিযান চালিয়ে তাদের আটক করে। আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যের কাছ থেকে ২টি উগ্রবাদি বই ও ১টি ট্যাব উদ্ধার করা হয়।
র্যাব ১ স্পেশালাইজড গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প কোম্মানি কমন্ডার আব্দুলাহ আল মামুন বলেন,আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জঙ্গি তথ্য উপাত্ত ও বিভিন্ন অভিযানে প্রাপ্ত আলামত বিশ্লেষন এবং সাইবার পেট্রোলিং এর মাধ্যমে র্যাব ছায়া তদন্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চান্দরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।





