গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খাত্তাব মোল্লা , পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





