কালিয়াকৈরে পুলিশের মাস্ক বিতরণ

সংগৃহীত ছবি

সারা দেশ

কালিয়াকৈরে পুলিশের মাস্ক বিতরণ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি মাস্ক বিতরণ করেছে পুলিশ।  আজ সোমবার দুপুরে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় বিনামূল্যে পাঁচশত মাক্স বিতরণ করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ আকার ধারণ করায় সকলকে স্বাস্থ্য সচতেনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন।

এ সময়  উপস্থিত ছিলেন এসআই সুবাহানসহ ওই ক্যাম্পের সকল পুলিশ সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads