কালকিনিতে মাদকসহ আটক ১

আটকৃত মাদক ব্যবসায়ী ফেরদৌস সরদার(২৮)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কালকিনিতে মাদকসহ আটক ১

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০১৯

মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফেরদৌস সরদার(২৮)কে আটক করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাতে কালকিনি পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সে কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ইকবাল হোসেন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার রাতে কালকিনি পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ফেরদৌস সরদারকে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। দীর্ঘদিন যাবৎ সে কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads