কাদেরের চিকিৎসায় ঢাকায় ডা. দেবী শেঠি

ডা. দেবী শেঠি

ছবি : সংগৃহীত

জাতীয়

কাদেরের চিকিৎসায় ঢাকায় ডা. দেবী শেঠি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. হারিসুল হক, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. দেবী শেঠিকে স্বাগত জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি ডা. দেবী শেঠি কাদেরকে দেখতে বিএসএমএমইউ’তে আছেন। রোগী দেখার পর তার মতামতের পরই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত সাপেক্ষে কাদেরকে সিঙ্গাপুর নেয়া হবে।

ইতোমধ্যে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে। দেবী শেঠির মতামতের পরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads