গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন বাংলাদেশের অন্যতম। এখনো পুরোপুরি চালু না হতেই ভেঙ্গে পড়েছে স্টেশন ঘরের কাচ। বিভিন্ন জায়গায় টিনের বেড়া দিয়ে রেখেছেন কর্তৃপক্ষ।
নিন্মমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের উদাসীনতা উভয়কেই দায়ী করছেন এলাকার সচেতন মহল।
ঢাকার কমলাপুর রেলস্টেশনের আদলে খুবই নান্দনিক করে তৈরি করা হয়েছে ওই রেল স্টেশন কে। সৌন্দর্য কে আরও জীবন্ত করতে ব্যবহার করা হয়েছে কাচের। ব্যবহৃত কাচ নিন্ম মানের হওয়ায় মাঝে মধ্যে ভেঙ্গে পড়ছে। কাচ ভাঙ্গা দিক দিয়ে যে কেউ ঢুকে যেতে পারবে ভেতরে। সেজন্য টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
এ ব্যপারে স্টেশন মাষ্টার তাওলাদ হোসেন বলেন, বহিরাগত লোকজন এসব গ্লাস ভেঙ্গেছে। আমার উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারাতারি ব্যবস্থা গ্রহণ করা হবে।





