কাউখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার এ এডভোকেসী সভা উপজেলা হাসপাতাল অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনী আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আঃ হাকিম, এনামুল হক প্রমুখ।
উপজেলায় ১২১টি কেন্দ্রে ৭ হাজার ৮শত ৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে খাওয়ানো হবে।





