কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রতীকী ছবি

সারা দেশ

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে, ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ছলিমপুরে বিয়ের দাবিতে প্রেমিক রাসেলে বাড়ীতে গতকাল শুক্রবার সকাল থেকে এ অনশনে আছেন তিনি।

আর প্রেমিক রাসেল ছলিমপুর গ্রামের আমিনউদ্দীনের ছেলে। তবে প্রেমিক রাসেল বিবাহিত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিয়ের দাবিতে শুক্রবার সকাল ৬টার দিকে প্রেমিকা তার প্রেমিক রাসেলের বাড়িতে এসে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পাশের বাড়িতে রাখেন। সেখানে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী এক গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে সুস্থ করে প্রেমিকের বাড়িতে রাখা হয়। খবর পেয়ে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান ঘটনাস্থলে যান।

শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মামুনুর রহমান জানান, সেখানে তিনি গিয়েছিলেন। মেয়েটি সেখানে এখনো অবস্থান করছে। স্থানীয় পর্যায়ে শালিসী বৈঠকে বিষয়টি নিষ্পত্তি বা সমাধানের চেষ্টা করছেন তারা। আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads