সারা দেশ

কলাপাড়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মে, ২০২১

আন্ধারমানিক নদীর চরে প্রতিবেশী শিশু-কিশোরদের সাথে গোসল করতে নেমে ভাটার স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছে সাত বছরের স্কুল ছাত্রী সায়মা।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী নাচনাপাড়া গ্রামের ফরিদ হোসেন মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে নদীর পানি কিছুটা কমলে নাচনাপাড়ার আন্ধারমানিক নদীর চরে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে নামে সায়মা। এ সসয় নদীর ভাটার টানে ভেসে গিয়ে ডুবে যায় সায়মা। তাৎক্ষণিক এলাকার লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। নিহত সায়মা নাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এই এলাকার অধিকাংশ শিশু কিশোর প্রায়ই নদীর চরে গোসল করে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads