নেত্রকোণার কলমাকান্দার সীমান্তবর্তী খারনৈ ইউপির হাট গোবিন্দপুর বাজার ও রংছাতি ইউপির বরুয়াকোনা বাজার সড়কের চিনাহালা এলাকার ফকিরবাড়ী নামক ব্রীজে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে।
এতে বর্তমানে ব্রীজটি দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। এছাড়াও এই ব্রীজটির উপর দিয়ে প্রতিদিনই বিভিন্ন কোম্পানি পিকআপ, অটোইজিবাইক, লরিসহ শতাধিক ছোট বড় যানবাহন চলাচল করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন হলেও ব্রীজটির গর্তটির সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপর্ক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলমাকান্দা উপজেলা সদরের সাথে সীমান্তবর্তী খারনৈ ইউপির হাট গোবিন্দপুর বাজার ও রংছাতি ইউপির বরুয়াকোণা বাজার সড়কের চিনাহালা এলাকার ফকিরবাড়ী নামক ব্রীজে ২/৩ মাস আগে ভেঙে যাওয়ায় ওই রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। দীর্ঘদিন ধরে সড়কে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার ফলে এলাকাবাসী ও পথচারীসহ ব্যবসায়ীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে বিশেষ করে রাতের আঁধারে পথচারীদের বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে।
ওই সময় স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ৪-৫ মাস আগে এ ব্রীজটির মাঝখানে দুইবার ছোট গর্তের সৃষ্টি হয়েছিল। ওই সময় স্থানীয় ব্যবসীয়ারা মালবাহী গাড়ী/লরি চলাচলের জন্য ঢালাই করে ছোট গর্ত ভরাট করেছিলেন। এরপর ফের প্রায় ২-৩ মাস ধরে ওই স্থানে বড় গর্ত দেখা দিয়েছে। অনেক ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন দিবা-রাত্রি চলাচল করছে। রাতে বেশি সমস্যা হয় এটির উপর দিয়ে চলাফেরা করতে। সংশ্লিষ্ট কতৃপর্ক্ষের সংস্কারের উদ্যোগ না নেওয়ায় গর্ত দিন দিন বড় হচ্ছে। ঘটতে পারে দুর্ঘটনা।
অতিদ্রুত ব্রীজটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।





