সারা দেশ

কলমাকান্দায় হতদরিদ্রদের মধ্যে রিং-স্লাব বিতরণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য রিং-স্লাব বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী চৈতানগর গ্রামে চেয়ারম্যান এর  নিজস্ব অর্থায়নে ৫৫ টি পরিবারের মধ্যে রিং স্লাব বিতরণ করা হয়। 

হতদরিদ্র পরিবারের মধ্যে এ রিং-স্লাব বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের অসচ্ছল, দুস্থ ও দরিদ্র নারীদের মধ্যে রিং-স্লাব বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads