নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ওমর আলী (মোরগ) ও মো. রমজান আলী (ফুটবল) প্রতীক নিয়ে। ওই ওয়ার্ডে দূটি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৪২৮ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ,কে,এম মোছা " বাংলাদেশের খবর " কে বলেন, অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২নং নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো.আব্দুল বাতেন গত ৩০ শে আগস্ট মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করে।





