করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে করছে কলাপাড়া পৌরসভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে করছে কলাপাড়া পৌরসভা

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তাঘাট ও বাসা বাড়িতে জীবানুনাশক স্প্রে করেছে পৌরসভা।

গত তিনদিন ধরে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এ স্প্রে করা হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ছাত্র-ছাত্রী ও যুবারা নিজ উদ্যোগে কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া শহরে মাস্ক, সাবান ও নিজেদের তৈরি হাত ধোয়ার স্যানিটারি উপকরণ বিতরণ করেছে। মহিপুরে রাস্তায় বসবাস করা ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে একাধিক সেচ্ছাসেবী সংগঠন।

মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে পৌর শহরের প্রতিটি মসজিদে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে  শহরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে পৌর শহরের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, করোনা প্রতিরোধে পৌরবাসীকে সচেতন করতে এবং করোনা ভাইরাস যাতে না ছড়ায় এজন্য মাইকিং ও জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। সেই সাথে পৌরবাসীকে এ দূর্যোগ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচানোর জন্য সবাইকে ঘরের থাকার অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads