করোনা আতঙ্ক : মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

সংগৃহীত ছবি

এশিয়া

করোনা আতঙ্ক : মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।

গতকাল সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

ঘোষণায় তিনি বলেন, ১৮-৩১মার্চ পর্যন্ত এ লক ডাউন কার্যকর থাকবে। লক ডাউন চলাকালীন সব প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও জানা যায়, কোনো মালয়েশিয়ান এর মাঝে দেশের বাইরে ভ্রমণ করতে পারবে না। বাইরে থেকে আসা সকল মালয়েশিয়ানদের ১৪দিনের সেলফ কোয়ারিন্টিনে থাকতে হবে। এদিকে বিদেশি পর্যটকদের এই সময়ে মালয়েশিয়া ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads