করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক ও এনজিও লোনের কিস্তি এবং সুদ আদায় বন্ধ,জাতীয় প্রণোদনা ও বিভিন্ন লোন সুবিধা চালু করণসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে ডেকোরেটর ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী ডেকোরেটর সমিতির পক্ষ থেকে রেলওয়ে গেইট ‘‘জিরো পয়েন্টে’’ এ কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি জার্জিত ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম,মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু।
বক্তারা সারাদেশে ডেকোরেটর ব্যবসায়ীদের ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে বলেন, মানবেতর জীবনযাপনকারী অসহায় ডেকোরেটর মালিক ও ২৫ লাখ শ্রমিকদের ডেকোরেটর ব্যবসা চালু না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নিকট মাসিক ভিত্তিতে অনুদান প্রদানের আবেদন জানান।
পরে তারা ঈশ্বরদি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন।





