করোনাভাইরাস: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৬ আগস্ট পর্যন্ত

ফাইল ছবি

জাতীয়

করোনাভাইরাস: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৬ আগস্ট পর্যন্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন, ২০২০

বৈশ্বিক মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে এর আগে গত ১৬ মার্চ থেকে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। তখন থেকে স্কুলে আর কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে অনলাইনে ও টিভিতে বিভিন্ন শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

করোনার বিস্তার ঠেকাতে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় বিভিন্ন ধাপে সেই ছুটি চলে ৩০ মে পর্যন্ত।

এদিকে সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন ১২ শতাধিক।

কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট ৯০ হাজার ১৬৯ জন আক্রান্ত হলেন।

এছাড়া নতুন করে আরও ১২ জন এই ভাইরাসে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে, বলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads