করোনায় একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সর্বোচ্চ সংখ্যা এটি। এ নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯ হাজার ৯৮৭ জন।

আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, এই ২৪ ঘণ্টা সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,১৮৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।

অধিদপ্তর বলছে, ২৫৫টি পরীক্ষাগারে ২৪ হাজার ৮২৫ টি নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন ৫,৩৩৩ জন।

আর গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ২০.৮৯ শতাংশ, মৃত্যুর হার ১.৪২ শতাংশ এবং সেই সঙ্গে সুস্থতার হার ছিলো ৮৪.০৯ শতাংশ।

এর আগে সোমবারের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর তার আগের ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছিলো। আর গতকাল ৬৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads