করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৩

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৬৩ জন। ফলে মোট আক্রান্তের ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন হয়েছে।

আজ শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২ হাজার ১১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫১০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৩ হাজার ৬৯৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ১১ শতাংশ।

নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী ৬ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৬৩৬ জন বা ৭৬ দশমিক ১৮ শতাংশ এবং নারী ১ হাজার ৭৬২ জন বা ২৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads