সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান তার ছেলে তার ছেলে আনন্দ জামান।
তিনি জানান, তার মরদেহ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান কর্মসূচি বাতিল করা হয়েছে।
আনন্দ জামান জানান, সিএমইএইচের চিকিৎসকরা বাবার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। এতে বাবার করোনা পজিটিভ ধরা পড়ে।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।





