কক্সবাজার বিমানবন্দর এলাকায় দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজার বিমানবন্দর এলাকায় দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২১

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।

বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী  বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটি ভরাট ও খুঁড়াখুঁড়ির এক পর্যায়ে  বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারা হাজির হন ঘটনাস্থলে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেয়া হবে। তাদের কাছ থেকে রিপোর্ট এবং  তদন্ত শেষে এই গুলিগুলোর  বিস্তারিত তথ্য জানা যাবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads